• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনায় ব‌্যবসায়ীরা

সিসি নিউজ, ২৩ মার্চ ।। সৈয়দপুরে করোনাভাইরাস সংক্রমন রোধে জনসচেতনা সৃষ্টিতে লিফলেট, মাক্স, সাবান ও হাত ধোয়ার পানি হাতে রাস্তায় নেমেছিল সৈয়দপুরের বিশিষ্ট ব‌্যবসায়ীরা। আজ সারাদিন শহরের বিভিন্ন সড়কে ব‌্যবসায়ীরা সচেতনতা সৃষ্টির এ কাজে শহরবাসীর প্রশংসা পেয়েছে।

আজ সোমবার সকালে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে নোয়া গ্রুপের মালিক বিশিষ্ট ব‌্যবসায়ী রাজ কুমার পোর্দার লিফলেট বিতরণ করেন। এ সময় বাস, ট্রাক, ইজিবাইক, ভ‌্যানের চালকসহ ওইসব যানবাহনের যাত্রীদের সাথে করোনাভাইরাস সংক্রমনরোধে করনীয় বিষয়ে কথা বলেন।

এদিকে দুপুরে যমুনা ব্রেড এর মালিক অমিত কুমার আগরওয়ালা শহরের মদিনা মোড়ে লিফলেটের সাথে সাবান ও মাক্স বিতরণ করেন সাধারন মানুষদের মাঝে। এ সময় মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, সামসুল হক ও সালাউদ্দিন বেগ ওই ব‌্যবসায়ীর সাথে যোগ দিয়ে মানুষের মাঝে করোনাভাইরাস রোধে কথা বলেন।

বিকেলে সৈয়দপুর বিমানবন্দর সড়কে ছোট ছোট যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে লিফলেট ও মাক্স বিতরন করেন ইকু হেরিটেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সিদ্দিকুল আলম। তিনি নিজেই সাধারন মানুষদের হাত ধুয়ে দিয়ে মাক্স পরিয়ে দেন। এ সময় সিসি নিউজের সম্পাদক জসিম উদ্দিন তাঁর সাথে যোগ দিয়ে লিফলেট বিতরনে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ