• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিঠাপুকুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

Bondukমিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

উপজেলার বলজীপুকুর এলাকায় শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ  সময় ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। নিহত ও আটককৃত ডাকাতদের নাম পরিচয় জানা যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার ভোরের দিকে একদল ডাকাত মিঠাপুকুর উপজেলার শটিবাড়ি এলাকায় একটি তেলের পাম্পে ডাকাতি করে যাওয়ার সময় পুলিশ ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসের গতিরোধের চেষ্টা করে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলে এক ডাকাত নিহত ও গুলিবিদ্ধ হন আরো দুই জন। গুলিবিদ্ধ দুই ডাকাতকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় এক ডাকাত মারা যান। এ সময় পুলিশ একটি মাইক্রোবাস, ১টি পিস্তলসহ ৫ জনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ