• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

২৪ ঘণ্টায় ‘করোনা হাসপাতাল’ তৈরি করেছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ মার্চ ।। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য রাজধানী তেহরানে মাত্র ২৪ ঘণ্টায় একটি অস্থায়ী ‘করোনা হাসপাতাল’ তৈরি করেছে ইরান। তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে নির্মিত দুই হাজার শয্যার হাসপাতালটি বুধবার (২৫ মার্চ) চালুকরা হয়েছে। ‘শহীদ ড. হেজরাতি’ নামের এই হাসপাতালটি তৈরি করেছে ইরানের সেনাবাহিনী। খবর ফার্স নিউজের।

হাসপাতালটি উদ্বোধন করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি। এসময় উপস্থিত ছিলেন উপ-সেনাপ্রধান ও সেনাবাহিনীর জৈব-প্রতিরক্ষা ঘাঁটির প্রধান এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি, সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি, তেহরানে করোনাভাইরাস বিরোধী সদর দপ্তরের প্রধান ড. আলী রেজা জালি প্রমুখ।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হাসপাতালটিতে করোনা রোগীদের নমুনা পরীক্ষা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা-সামগ্রীসহ সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। রোগী ও চিকিৎসকদের জন্য মাস্ক ও পোশাক তৈরি এবং খাবার সরবরাহ সবই এই হাসপাতাল থেকে করা হবে।

সেনাবাহিনীর জৈব-প্রতিরক্ষা ঘাঁটির প্রধান রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে এখনই আরো এক হাজার সজ্জা স্থাপন করা যাবে। প্রয়োজন হলে পর্যায়ক্রমে তা পাঁচ হাজার সজ্জায় পরিণত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ