• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনার থাবা এবার কাশ্মীরে

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ মার্চ ।। প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার কাশ্মীরে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, প্রায় ৩ দিন আগে সরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধার। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের জীবাণু মেলে। এরপরই সরকারিভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এছাড়া ওই বৃদ্ধার সংস্পর্শে আসা ৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কাশ্মীরে মোট ৭০ জনকে কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও প্রশাসনের আশঙ্কা আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ বহু মানুষ তাদের ভ্রমণ বৃতান্ত গোপন করে রাখছেন।

প্রসঙ্গত, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। তৃতীয় পর্যায়ের সংক্রমণ বা করোনার সামাজিক সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১২৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ