• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাড়ি ফিরতে ছেলেকে কাঁধে নিয়ে ২ দিন হাঁটলেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ মার্চ।। করোনায় প্রভাবে থমকে গেছে ভারতসহ পুরো বিশ্ব। মঙ্গলবার রাত থেকেই ভারত সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু মানুষ। অনেকেই হয়তো নিজের রাজ্য থেকে বাইরে বেরিয়ে অন্য রাজ্যে গেছিলেন কাজের খোঁজে, এই লকডাউনে সেখানেই আটকে পড়েছেন তারা।

এনডিটিভির খবরে বলা হয়েছে স্থানীয়দের হাতে টাকা-পয়সা ফুরিয়ে আসাতে ১৪ এপ্রিল পর্যন্ত ঘরের বাইরে ভিনরাজ্যে কীভাবে কাটাবেন একথা ভেবে কুলকিনারা পাচ্ছেন না অনেকেই।

ঠিক এমনই পরিস্থিতি বান্টি নামের এক দিনমজুরের। উত্তরপ্রদেশের গ্রাম থেকে দিল্লিতে কাজের জন্যে আসা ওই যুবক একরকম নিরুপায় হয়েই পরিবার সমেত পায়ে হেঁটে বাড়ি ফিরলেন।

২১ দিনের এই লকডাউন পর্বে কীভাবে দিল্লিতে দিন গুজরান হবে তাদের, কোনো বিকল্প না দেখে, বান্টি কাঁধে তুলে নিয়েছিলেন ১০ মাসের ছেলেকে, স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখান থেকে প্রায় ১৫০ কিমি দূরে নিজের গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। টানা দু’দিন হাঁটার পর পৌঁছান নিজের গ্রামে। বান্টির মতো একই অবস্থা আরো অনেকেরই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ