• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চীন থেকে এলো করোনা শনাক্তকরণ কিট-পিপিই

ঢাকা, ২৬ মার্চ ।। করোনা মোকাবিলায় চীনের দেয়া উপহার হিসেবে বিভিন্ন ধরনের মেডিকেল কিট এসে পৌঁছেছে ঢাকায়। এসব কিটের মধ্যে রয়েছে করোনা শনাক্তকরণ কিট, পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) এবং থার্মোমিটার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুনমিং থেকে বিশেষ এক প্লেনে কিটগুলো এসে পৌঁছায়।

সরঞ্জামের মধ্যে আছে ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, প্রথম সারির চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই এবং এক হাজার থার্মোমিটার।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান কুনমিং থেকে এসব সরঞ্জামের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন। সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে দেয়া এক বার্তায় লেখা হয় – ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ