• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক

দিনাজপুর, ২৬ মার্চ ।। দিনাজপুরে অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করেছে পুলিশ। এর আগে ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার কসবা এলাকার মৃত: আব্দুল জব্বার ড্রাইভারের ছেলে আব্দুস সোহাগ (৩০), একই উপজেলার পুলহাট বাহারপাড়া এলাকার সামিউল ইসলামের ছেলে মাইনুল ইসলাম মিঠুন (২৫), কাহারোল উপজেলার গড়নুরপুর এলাকার নজরুল ইসলামের ছেলে জমিরউদ্দিন ওরফে বন্ধন ওরফে শুভ (২৩) এবং বিরামপুর উপজেলার চাকুল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাকিল রানা (২২)।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, গত ৩ মার্চ দিনাজপুর শহরের কালিতলা সরদারপাড়া এলাকা থেকে শেখপুরা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে রহিমুল্লাহর একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। পরে বিষয়টি তারা কোতয়ালী থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার দিবাগত রাতে তাদেরকে আটক করে। তারা একটি মোটরসাইকেল চোর চক্রের সদস্য এবং এর আগেও তাদেরকে কয়েকবার গ্রেফতার করে চালান দেয়া হয়েছিল।

তিনি আরো জানান, তাদের সাথে আরো কয়েকজন এই চোর চক্রের সাথে জড়িত রয়েছে এবং তাদেরকেও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরেই এই চোর চক্রকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালিয়ে আসছিল বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ