• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা সচেতনতায় গ্রামে গ্রামে ঘুরছেন এমপি

সিসি ডেস্ক, ২৬ মার্চ ।। প্রাণঘাতি করোনাভাইরাস সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে গ্রামে গ্রামে ঘুরছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দিচ্ছেন মাস্ক।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার পইল, লস্করপুর ও গোপায়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে মানুষদের সতর্ক করেন তিনি। বিকাল ৩টা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকে বলে জানা যায়।

এ সময় সংসদ সদস্য হ্যান্ডমাইক হাতে রাস্তায় দাঁড়িয়ে এবং গাড়িতে বসে পেশাজীবীসহ সব শ্রেণী-পেশার মানুষকে বাড়ি থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনার কথা তুলে ধরেন। পাশাপাশি অস্বচ্ছল মানুষদের হাতে তুলে দেন একটি করে মাস্ক।

এ ব্যাপারে এমপি আবু জাহির বলেন, বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করেছে করোনাভাইরাস। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতা প্রয়োজন। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিকল্প নেই। সরকার সাধারণ জনগণকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ