• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে কারাগারের বন্দিদের জন্য ফোন সেবা চালু

নীলফামারী, ২৬ মার্চ ।। নীলফামারী কারাগারের বন্দিরা প্রতি সপ্তাহে একদিন পরিবারের সাথে ফোনে কথা বলতে পারবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মুজিব বর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেল সুপার আরিফ হোসেন ও করাগারের জেলার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে নীলফামারী কারাগারের বন্দিরা এই সুবিধা ভোগ করতে পারবেন। এই সুবিধায় বন্দিরা প্রতি সপ্তাতে এক দিন করে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ