• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ২৭ মার্চ ।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হুগলী পাড়ার একটি লিচু গাছ থেকে বিধান চন্দ্র নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের সময় যুবকের দুটি পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে প্রত‌্যক্ষদর্শী ও পুলিশ নিশ্চিত করেছে।
বিধান চন্দ্রের স্বজনদের দাবি প্রেমঘটিত কারণে তাকে প্রেমিকার পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে হত্যাকান্ড ঘটিয়েছে। গ্রামবাসী এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তের মাধ্যমে খুনীদের শাস্তি দাবি করেছে।
বিধান চন্দ্রের বাড়ি ঘটনাস্থল থেকে দুইশত গজ দূরে একই ইউনিয়নের বালাপাড়া গ্রামে। সে ওই গ্রামের প্রফুল্ল্য চন্দ্র রায়ের একমাত্র পুত্র। বিধান সৈয়দপুর শহরের একটি টাইলসের দোকানের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  বেলা ১টায় এ রিপোর্ট লেখার সময় বিধান চন্দ্রের পরিবারের পক্ষ থেকে একটি হত‌্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ