নীলফামারী, ২৭ মার্চ॥ প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরী ভিত্তিতে বরাদ্দকৃত শুকনো খাবার শ্রমজীবি অসহায় মানুষদের মাঝে বিতরণ করেছেন নীলফামারী জেলা প্রশাসক। আজ শুক্রবার(২৭ মার্চ) বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের আলোর বাজার এলাকায় আবাসন প্রকল্পের ৩৫ জন পরিবারের মাঝে এই শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম), রংপুরের খোলাহাটি সেনানিবাসের সেনা কর্মকর্তা মেজর এরফান, জলঢাকা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (কিশোরগঞ্জ ইউএনও) আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈনুল হক, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন প্রমুখ।