• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত সংখ‌্যা লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক,  ২৮ মার্চ ।। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ হাজার ৫শ ৩৭ জন আক্রান্ত হয়েছে। ফলে আক্রান্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যেখানে লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

ওয়ার্ল্ডওমিটার এর সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ইতোমধ্যেই করনায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯শ ৭২ জন। যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৫শ ৩৭ জনের আক্রান্তের ঘটনা ঘটেছে। এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬৭ জনে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা আক্রান্ত ২ হাজার ৪৬৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৯৬ হাজার। এদের মধ্যে ২ হাজার ৪৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের পর প্রাণঘাতী এ ভাইরাসে সবচে বেশি আক্রান্তের ঘটনা ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৪শ ৯৮ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯ হাজার ১শ ৩৪ জনের। শুধু গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯১৯ জন প্রাণ হারিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ