• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনার ঝুঁকি নিয়েই সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ওয়েম্যানরা

সিসি নিউজ, ২৯ মার্চ ।। সৈয়দপুর-চিলাহাটি রেলপথে কর্মরত ওয়েম‌্যানরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করছে। যেখানে সরকার করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনগণকে ঘর থেকে বের হতে নিষেধ করছে। সারা দেশে চলছে অঘোষিত লকডাউন। সেখান উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে কাজে নিয়োজিত ওয়েম‌্যানরা।

সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের করোনাভাইরাসে সংক্রমন রোধে সরকার ৪ এপ্রিল পর্যন্ত সরকারী ছুটি ঘোষনা দিয়েছে। বন্ধ রয়েছে যাত্রীবাহি ট্রেন ও রেলওয়ে কারখানাসহ রেলের বিভিন্ন দপ্তর। কিন্তু মালবাহি ও তেলবাহি ট্রেন বন্ধ না থাকায় মাঠে কাজ করছে ওয়েম্যানরা।
রেলওয়ে সূত্র মতে, সৈয়দপুর-চিলাহাটি রেলপথের দৈর্ঘ্য ৫২ কিলোমিটার। এ রেলপথের দেখভালের জন্য সার্বক্ষনিক মাঠে কাজ করছে ৯৩ জনের সমন্বয়ের একটি জনবল। যার মধ্যে ৯ মহিলাসহ ৭৩ জন ওয়েম্যান এবং বাকী ২০ জনের মধ্যে রয়েছে কী ম্যান, গ্যাং ম্যান ও ম্যাট।
ওয়েম‌্যান শরিফুল ইসলাম জানান, রেলের অন্যান্য কর্মচারীরা যেখানে ঘরে বসে করোনাভাইরাস থেকে সাবধানতা অবলম্বন করছেন সেখানে ওয়েম্যানরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে। তিনি সকল ওয়েম‌্যান ও তাদের পরিবার পরিজনের জীবনের নিরাপত্তার জন্য ছুটির দাবি জানান।

ম‌্যাট মমিনুল বসুনিয়া জানান, কাজ বন্ধ থাকলে রেলের ফিটিংস মালামালগুলো চুরি সম্ভাবনা থাকে। আমরা রেলের বৃহৎ স্বার্থে কাজ করছি। তবে করোনাভাইরাসের সংক্রমন রোধে প্রয়োজনীয় মালামাল প্রদানের দাবি জানান তিনি ।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ (ওপেন লাইন) সৈয়দপুর শাখার সভাপতি মো. হায়দার আলী জানান, দেশের এমন পরিস্থিতিতে ওয়েম‌্যানকে দিয়ে কাজ করানো রেলওয়ে কর্তৃপক্ষের একটি অমানবিকের পরিচয় দিচ্ছে। তাদেরকে ছুটি দিয়ে বাসায় পরিজনদের সাথে থাকার সুযোগ করা হোক। করোনা ভাইরাসের এমন খারাপ সময়ে একজন ওয়েম‌্যানের যদি কোন অনাকাঙ্খিত পরিস্থিতির শিকার হয়, তার খেসারত ওই দপ্তরকে দিতে হবে।

বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর ডিভিশনের পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সুলতান মৃধা জানান, যাত্রীবাহি ট্রেন বন্ধ। তবে মালবাহি ও তেলবাহি ট্রেন চলাচল করছে। সেজন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে স্বতঃস্ফুর্ত ভাবে আমাদের স্টাফরা কাজ করছে। যেহেতু উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে সেহেতু স্টাফরা দেশের স্বার্থে, জনগনের স্বার্থে কাজ করছে। সাধারন পোষাকে ওয়েম্যানরা ঝুঁকি নিয়ে কাজ করছে রেলপথে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি উর্ধতন কতৃৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ