• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

করোনা: সৈয়দপুরে মানবেতর জীবন-যাপনে ঢুলিপাড়ার ৩০ পরিবার

সিসি নিউজ, ৩০ মার্চ ।। বিয়ে-পূজা ছাড়াও বিভিন্ন উৎসবে ঢোল বাজিয়ে জীবিকা নির্বাহ করে ঢুলিপাড়ার ৩০টি পরিবার। করোনাভাইরাস সংক্রমন রোধে সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষনা হওয়ায় বিপাকে পড়েছে ঢোলের বাদক ঢুলিরা। অনাহারে-অদ্ধাহারে কাটছে তাদের জীবন।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুরে অবস্থিত ঢুলিপাড়া। ৩০ ঢুলি পরিবারে সদস্য সংখ্যা দুই শতাধিক। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ঢোল বাজিয়ে যা আয় হয় তা দিয়ে চলে সংসার। তবে তাদের বধুরা ঘরে বসে বাঁশের জিনিসপত্র তৈরী করে বাজারে বিক্রি করে সংসারে যোগান দিতো। কিন্তু হাট-বাজার বন্ধ থাকায় সেসব পন্য পড়ে রয়েছে ঘরের কোনায়।
করোনাভাইরাস কি? এ সম্পর্কে তাদের নেই ধারনা। তাদের পাড়ায় এসে কেউ এ রোগটি সম্পর্কে সচেতন করেনি। কিভাবে প্রতিরোধ করা যায় নেই তাদের ধারনা। সরকারী কোন সাহায্য দূরের কথা- করোনাভাইরাস প্রতিরোধে মাক্স, সাবান, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিজাইটার কপালে জোটেনি। উপরন্তু ক্ষুদ্র ঋণের কিস্তি উত্তোলন করা হচ্ছে ওই ঢুলিপাড়ায়।
ওই পাড়ার প্রবীণ জিতেন বৈশ্য মালী জানান, বাপ-দাদার পেশা। এতো বছর এ পেশায় থেকে জীবিকা নির্বাহ করছি কিন্তু এমন অভাব-অনটনের মধ্যে পড়িনি। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাদের দিকে কেউ তাকায় না। না সরকারী লোক, না মেম্বার-চেয়ারম্যান-এমপি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, ঢুলিপাড়ার এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ