
সিসি নিউজ, ৩১ মার্চ ।। করোনা সংক্রমণ রোধে নীলফামারীতে পথচারী ও দরিদ্র মানুষের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন নীলফামারী।
সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জেলা শহরের বড়মসজিদ এলাকায়সহ বিভিন্ন এলাকায় পথচারী ও দরিদ্র মানুষের মাঝে দুইশ টি মাস্ক ও সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিশেন নীলফামারীর সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে বিতরন অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম আলী, অর্থ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মিঠু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।