• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আ.লীগ-বিএনপির একসঙ্গে ত্রাণ বিতরণ

রাঙ্গামাটি, ৩১ মার্চ ।। রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকায় প্রায় দুইশ দরিদ্র মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন রাঙামাটির আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। সোমবার (৩০ মার্চ) বিকেলে তারা এ ত্রাণ তুলে দেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কথা চিন্তা করে আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্দ্ধে উঠে এলাকার দরিদ্রদের জন্য এ ত্রাণের ব্যবস্থা করেছি।

স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ জানান, প্রদেয় সামগ্রীর মধ‌্যে ছিল- সাত কেজি করে চাল, তিন কেজি আলু, আধা কেজি মশুর ডাল, আধা লিটার করে সয়াবিন তেল, আধা কেজি লবণ ও একটি করে মাস্ক।

অন‌্যান‌্য নেতৃবৃন্দ বলেন, ‘আমরা জনগণের কল্যাণেই কাজ করি। তাই জনগণের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্বও বটে। এরই ধারাবাহিকতায় আমরা সবাই মিলে প্রতিবেশিদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।’

ত্রাণ বিতরণকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, জেলা আওয়ামী লীগের নেতা জাকির হোসেন সেলিম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল করিম, সাধারণ সম্পাদক হাসমত আলী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল করিম, রাঙামাটি জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুল আলম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ