• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আকাশ থেকে ছাই পড়ার গুজব, গায়ে মাখছে মানুষ

মানিকগঞ্জ, ১ এপ্রিল ।। জেলার শিবালয়, হরিরামপুর ও সদর উপজেলার কয়েকটি গ্রামে আকাশ থেকে ছাই পড়ার গুজব ছড়িয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত ছিল জনমনে আতঙ্ক ও কৌতূহল।

শিবালয় উপজেলার শিমুলিয়ার এলাকার আব্দুর বাছের জানায়, বিকেল থেকে শিমুলিয়া এলাকায় ছাই পড়তে থাকে আকাশ থেকে।

হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলার এলাকার আরিফ জানায়, আকাশ থেকে ছাই সংগ্রহ করে করোনার প্রতিষেধক মনে করে গায়ে মাখছে গ্রামের সাধারণ মানুষ।

এদিকে, শিবালয় ইউএনও এ এফ এম ফিরোজ মাহমুদ জানায়, এটা একটি গুজব। এগুলোতে কান দিবেন না। শিবালয়ের কিছু এলাকায় আকাশ থেকে ছাই পড়ার গুজব রটানো হচ্ছে। মূলত কিছু কৃষক কৃষিকাজের জন্য শিবালয় দরিকান্দী নদীর পাড়ে কাশফুলের বনে আগুন দিয়ে পরিষ্কার করেছে, তার ছাই বাতাসের প্রভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। অহেতুক গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ