• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্বপ্ন দিশারী ও ধলাগাছ সমাজকল্যাণ সংগঠনের ত্রাণ বিতরন

সিসি নিউজ, ৩ এপ্রিল ।। করোনা ভাইরাসের সংক্রমন রোধে সারাদেশে অঘোষিত লকডাউনের কারনে মানুষ যখন ঘরের মধ‌্যে আটকা ঠিক তখনই অসহায় দিনমজুর খেটে-খাওয়া মানুষের কথা চিন্তা করে দিনব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পিং ও ত্রাণ বিতরণে ব্যস্ত সৈয়দপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে সারাদিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে “স্বপ্ন দিশারী” ও “ধলাগাছ সমাজকল্যাণ সংগঠন ” এর সদস্যরা। তারা নিজেদের কথা না ভেবে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে চেষ্টা করে যাচ্ছে অসহায় মানুষগুলো পাশে দাড়াতে। তারা ইতোমধ্যে ধলাগাছ এলাকা, কুন্দল, কামারপুকুর এলাকায় দুইশত এরও বেশি পরিবারের মাঝে সাবান,মাস্ক, স্যানিটাইজার বিতরণ করে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। তাদের কাজকর্মে উৎসাহ দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক এর ম্যানেজার (সৈয়দপুর ব্রাঞ্চ) মোঃ মাহাদি হোসেন। তিনি এই তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দেন একশত পরিবারের অন্ন যা তিনি স্বয়ং উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
স্বপ্ন দিশারী এর সাধারণ সম্পাদক খন্দকার আবিদা সুলতানা বলেন,”আমাদের কার্যক্রম চলমান। আমরা আরো বৃহৎ পরিসরে কাজ করবো বলে আশাবাদী। তাই সকলের সহযোগিতা কাম্য এবং আমাদের মতো মেয়ে স্বেচ্ছাসেবীদের যেন যথেষ্ট নজরদারি প্রশাসন দেন সে বিষয়ে তিনি বলেন”।
অপরদিকে ধলাগাছ সমাজকল্যাণ সংগঠন এর সভাপতি মিলন মোস্তাফিজ বলেন,” সকল বিত্তবানরা যদি এগিয়ে এসে একত্রে কাজ করতেন তবে সকল সুবিধাবঞ্চিত মানুষ দুবেলা খেতে পারতো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ