• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে করোনা সচেতনতায় থানা পুলিশের মাইকিং

সিসি নিউজ, ৮ এপ্রিল ।। ‘বাসায় থাকুন, নিরাপদে থাকুন’ করোনা সংক্রমন প্রতিরোধ করুন”। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত অন্তত ২০ সেকেন্ড ধুয়ে নিবেন। অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করিবেন না। ঠান্ডা ও জ্বরে আক্রান্ত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন। কেউ হাঁচি কাশি দিলে তার থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্বে থাকুন। সকল খাবার ভালোভাবে ধুয়ে রান্না করে খাবেন। ঘন ঘন পানি ও ফলের রস পান করুন। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন না। গণপরিবহন ব্যবহারে সতর্ক থাকুন। জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। নিরাপদ জীবন গড়ে তুলি। করোনা ভাইরাস কোন আতঙ্ক নয়, সচেতনতায় প্রতিরোধের সর্বোত্তম উপায়। এমন নানা শ্লোগান ও সচেতনতামূলক বাক্য দিয়ে জনসচেতনা সৃষ্টির জন্য পুলিশ সুপারের নির্দেশে মাইকিং করা হচ্ছে। থানার এএসআই (উপ-পরিদর্শক) আব্দুস সালাম নিজেই একটি চার্জার অটো নিয়ে মাইকিং কার্যক্রম পরিচালনা করছেন। সে সাথে সৈয়দপুরবাসীকে বিষয়গুলো প্রতিপালনে সর্বাত্মকভাবে আহ্বান জানিয়ে যাচ্ছেন।
সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খান বলেন, বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য সকলকে সচেতন করা সকলের দায়িত্ব। এ দায়িত্বের বাইরে পুলিশও নয়। কারণ পুলিশ জনগণের সবচেয়ে কাছের বন্ধু যারা সর্বদাই জনগণের পাশে থাকে। এসময়ে প্রতিটি পদক্ষেপে পুলিশ সক্রিয় রয়েছে। সৈয়দপুরবাসী সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো। আশা করি আমাদের আহ্বানে সাড়া দিয়ে সৈয়দপুরের সর্বস্তরের মানুষ এ থেকে সতর্ক হবেন এবং দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষায় নাগরিক দায়িত্ব পালনে সক্রিয় হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ