• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফার্নিচারের দোকান খোলা রাখায় ২ দিনের জেল

নাটোর, ০৪ এপ্রিল ।। করোনাভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর বাজারের এক ফার্নিচার ব্যবসায়ীকে দুই দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খান সাহেব (২১) নামক এক ফার্নিচার ব্যবসায়ীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। খান সাহেব উপজেলার আহম্মেদপুর বাজার এলাকার তারা মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সরকারি নির্দেশ অমান্য করায় ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ