• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে একজন করোনা আক্রান্ত, ৮ বাড়ি লকডাউন

রংপুর, ৪ এপ্রিল ।। সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের জানকি ধাপের হাট এলাকায় ৮টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় গিয়ে আটটি বাড়ি লকডাউন ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, ওই ব্যক্তির বয়স ৫০ বছর। তিনি ঢাকায় কাওরান বাজারের একটি সবজি বাজারে নৈশপ্রহরী হিসেবে ১০ বছর ধরে কাজ করতেন। গত রবিবার ট্রাকে করে ঢাকা থেকে নিজ বাড়িতে আসছিলেন। এসময় বগুড়ায় পৌঁছে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে খবর পেয়ে ওই দিন তার জামাই বগুড়ায় তাকে দেখতে যান। পরে বুধবার আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। এতে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

পরবর্তীতে তার জামাই শ্বশুরবাড়ি জানকি ধাপের হাটে অবস্থান করায় ওই বাড়িসহ আশপাশের আটটি বাড়ি লকডাউন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ