• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতে ইজতেমায় যাওয়া ১১০ বাংলাদেশী করোনা আক্রান্ত

সিসি ডেস্ক, ৪ এপ্রিল ।। ভারতের দিল্লির নিজামউদ্দিনে তাবলিগের মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেয়া ১১০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ খবর জানিয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইজতেমায় যোগ দেওয়া বিদেশিদের মধ্যে ৯৬০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে কালোতালিকাভুক্ত করা হয়েছে।

তারা জানান, বিদেশি জামাতের এই সদস্যরা এই মুহূর্তে ভারতের বিভিন্ন প্রদেশে রয়েছেন। এদের মধ্যে ৩৭৯ জন ইন্দোনেশিয়ার, ১১০ জন বাংলাদেশের, ৬৩ জন মিয়ানমারের এবং ৩৩ জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাদের সবার প্যাথলজি পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে, অর্থাৎ এরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া তাবলিগের ৭৭ কিরঘিজ, ৭৫ মালয়েশীয়, ৬৫ থাই, ১২ ভিয়েতনামি, ৯ সৌদি ও তিন ফরাসি সাথীর ভিসা বাতিল করে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা অবশ্য জানাননি কর্মকর্তারা।

পহেলা মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলেছিল তাবলিগ জামাতের ইজতেমা। এর পরেও প্রায় ১০-১২ দিন ধরে নিজামউদ্দিন মসজিদে ছিলেন প্রায় দুই হাজার দেশি-বিদেশি সাথী। তাবলিগের এসব প্রতিনিধি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মিলিয়ে ছয় শতাধিক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবারই  স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বিদেশিদের ফেরত পাঠানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে তাবলিগ জামাতের ইজতেমায় অংশগ্রহণ করতে চেয়ে ভিসার আবেদন করলে তাদের আর ভিসা দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ