আজমল হক আদিল, বদরগঞ্জ ।। রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম(বার)পিপিএম তার ব্যক্তিগত তহবিল হতে বদরগঞ্জের অসহায় কর্মহীন ১শত মানুষের মাঝে খাদ্য সামগ্রি তুলে দেন।
আজ রবিবার (৫এপ্রিল) বদরগঞ্জ থানা পুলিশ ক্যাম্পাসে এ খাদ্য সামগ্রি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন,এএসপি (বি-সার্কেল) মারুফ আহম্মেদ,বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার,ওসি(তদন্ত)আরিফ আলি,এসআই সাদ্দাম হোসেনসহ থানার কর্মকর্তাগন।