• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসার ঘোষনা দিলেন ডাক্তার সুজন

ডোমার (নীলফামারী) ।। নোভেল করোনা ভাইরাজেরে আতঙ্কে অনেক চিকিৎসক নিজেকে গুটিয়ে রেখেছেন। কিন্তু সারা বিশ্বের এ সংকট সময়ে সকল রোগীকে বিনামূলে নিজের সাধ্যমত চিকিৎসার ফেসবুকে ঘোষনা দিয়েছেন এম এ সুজন নামের উদিয়মান এক চিকিৎসক। তার এ ঘোষনায় প্রশংসা ও শুভকামনা জানিয়েন ফেসবুক বন্ধুরা। তিনি নীলফামারী আধুনিক সদর হাসপাতলের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি জেলার ডোমার উপজেলার বোড়াগড়ি ইউনিয়নেরউত্তরপাড়া এলাকায়। সুজন ওই এলাকার সাবেক প্রধান শিক্ষক শিক্ষক আব্দুল মালেকের ছেলে। ডা. সুজনের ফেসবুকের পোষ্টটি হুবহু তুলে ধরা হলো…
প্রিয় ডোমারবাসী বর্তমান করোনা পরিস্থিতির জন্য বাংলাদেশ সহ গোটা বিশ্বের বেহাল অবস্থা…আপনাদের কারো যদি কখনো কোন প্রয়োজন হয় ডাক্তার দেখানোর দয়াকরে আমাকে জানাবেন…প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত সকল প্রকার সেবা দিতে আমি প্রস্তুত (আমার সাধ্যের মধ্যে)…কোন প্রকার ভিজিট দিতে হবে না…আপনারা আতঙ্কিত হবেন না…আপনাদের জন্য আমরা হাসপাতালে.. আমাদের জন্য আপনারা ঘরে থাকুন..।
ডা. সুজনের ওই পোষ্টে ফেসবুক বন্ধুরা তাকে ধন্যবাদ ও সাধুবাদ জানায়। শাজ সোহেল নামের এক পুলিশ সদস্য মন্তব্য করে, ধন্যবাদ দোস্ত। সবসময় গরিব ও অসহায় মানুষের সেবা করিস। জীবনে অনেক সুনাম অর্জন কর এই দোয়া করি।
সিরাজুল ইসলাম নামের একজন লিখেন, তোমার প্রশংসা করে ছোট করবো না। বাংলাদেশের প্রায় সকল ডাক্তার যেখানে মানবতাকে পাশ কাটিয়ে ঘরে বসে আছে, সেখানে তোমার এ উদ্যোগ সত্যিই মহান। আল্লাহ তোমাকে হেফাজত করুন এই দোয়া মনে প্রানে করি (আমিন)।
ফয়সাল খান নামের আরেকজন লিখেন, আলহামদুলিল্লাহ…পথভ্রষ্ট এ ক্রান্তিলগ্নে এই মহান প্রশংসনীয় পদক্ষেপ আল্লাহ কবুল করুক..আমিন..।
এ বিষয়ে ডা. এম এ সুজন জানান, বিভিন্ন টিভি ও পত্রিকার খবরে জানতে পারি, করোনা ভাইরাজের প্রভাবে অনেক রোগী চিকিৎসা পাচ্ছে না। এতে খুব কষ্ট পাই। আর সিন্ধান্ত নেই সরকারী দায়িত্বের পর, বাকি সময়টুকু গরিব রোগীদের নিজের সাধ্যমতো বিনামূল্যে চিকিৎসা দেবো। ডা. সুজন আরো জানান, মানুষকে সেবা দেবার শপথ নিয়েই চিকিৎসা পেশায় এসেছি। সারাজীবন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ