• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিসি ডেস্ক, ৭ এপ্রিল ।। করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, করোনা সংক্রমিত এলাকা লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ধর্ষণ ও হত্যা মামলা ছাড়া দীর্ঘদিন জেল খেটেছেন এমন আসামিদের মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস যেন কোনোভাবেই কারাগারে সংক্রমিত হতে না পারে সেজন্য যাদের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা মামলা আছে তাদের মুক্তি দেয়ার বিষয়ে আপাতত সিদ্ধান্ত নেই। তবে এসব অপরাধের বাইরে যেসব কয়েদির সাজা অনেকাংশে কমে গেছে তাদের মুক্তি দেয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করছি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আগেই কারাগারকে কীভাবে মুক্ত রাখা যায় তারই অংশ হিসেবে ভেতরে বন্দির সংখ্যা কমানোর পরিকল্পনা হয়। আবার বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় আদালত থেকেও আসামিরা জামিন পাচ্ছেন না। এ কারণে মন্ত্রণালয়ের নির্দেশে যেসব কয়েদি বছরের পর বছর কারা ভোগ করেছেন, সাজা কমে এসেছে তাদের একটি তালিকা করা হয় দেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দিদের নিয়ে। সব কিছু বিবেচনা করে ৩ হাজারের বেশি বন্দির সম্ভাব্য মুক্তির জন্য গত সপ্তাহে এই তালিকা পাঠানো হয় মন্ত্রণালয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ