• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নওগাঁয় প্রভাবশালীর দাপটে অসহায় একটি পরিবার

বিশেষ প্রতিনিধি, ৭ এপ্রিল ।। নওগাঁ সদরে জনৈক আব্দুল হাকিম নামে এক প্রভাবশালীর দাপটে অসহায় হয়ে পড়েছে এক অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর পরিবার। ওই প্রভাবশালীর লোকজনের হাতে বেদম প্রহারে অসহায় পরিবারের শ্রাবনী (২২) নামে একটি মেয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্র মতে, গত রোববার (৫ এপ্রিল) সন্ধ‌্যায় জেলা সদরের চন্ডীপুর উত্তরপাড়ার রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী ইদ্রিশ আলীর বাড়ীতে হামলা চালায় প্রতিবেশী প্রভাবশালী আব্দুল হাকিম। ইদ্রিশ আলীর বাড়ী নির্মান ও নির্মান কাজের সামগ্রী নিয়ে সৃষ্ট ঘটনায় ওইদিন আব্দুল হাকিম তাঁর দলবল নিয়ে হামলা চালায় পরিবারের লোকজনের ওপর । এতে আহত হয় বাড়ীর মালিক ইদ্রিশ আলী, হাফিজুর রহমান শিপলু ও শ্রাবনী আক্তার। এদের মধ‌্যে গুরতর আহত শ্রাবনীকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শ্রাবনীর মাথায় গুরতর জখম হওয়ায় কর্তব‌্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‌্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

বাড়ীর মালিক ইদ্রিশ আলী জানান, আব্দুল হাকিম আমাকে এবং আমার পরিবারের লোকজনের ওপর যে কোন সময়ে বড় ধরনের ক্ষতিসাধন করিবে মর্মে হুমকি দিতেছে। এ আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছেন।

এ ব‌্যাপারে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়াদ্দী হোসেন জানান, ইদ্রিশ আলীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব‌্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ