• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের মাউশি’র জরুরি নির্দেশনা

সিসি ডেস্ক, ৮ এপ্রিল ।। বাংলাদেশে করোনা ভাইরাস ঠেকাতে সব সরকারি অফিস স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

ইতোমধ্যে অধিদপ্তরের নির্দেশনা মাঠ পর্যায়ের সব জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে বলা হয়, করােনা ভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনা সংক্রমণ প্রতিহত করতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে অতি দ্রুত স্বাস্থ্যসেবার আওতায় আনা অত্যন্ত জরুরি। এছাড়া করােনা ভাইরাসের লক্ষণযুক্ত ব্যক্তিকে অতিসত্বর শনাক্ত করা ও কোয়ারেন্টিন বা আইসােলেশন নিশ্চিতের মাধ্যমে কমিউনিটি সংক্রমণ প্রতিহত করা সম্ভব হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী হিসেবে আপনার আশেপাশের করোনা লক্ষণযুক্ত ব্যক্তির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তাদের ফোন নম্বর ৩৩৩-এ এসএমএস করুন।

আদেশে নভেল করােনা ভাইরাস (কোভিড়-১৯) এর করাল থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে কার্যকর ভূমিকা পালনে সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ