• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়লো

সিসি ডেস্ক, ১০ এপ্রিল ।। সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ানোয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের শুক্রবার জানান, সরকার ঘোষিত ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় প্রথমে গত ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়।

সরকারি সাধারণ ছুটি বাড়ানোয় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ রাখা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করেছে সরকার। আর প্রাথমিকের ক্লাস গত ৭ এপ্রিল থেকে দেখানো শুরু হয়েছে।

এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংশ্লিষ্ট শিক্ষককে এসব বাড়ির কাজ দেখাতে হবে। মাধ্যমিকের শিক্ষার্থীদের বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর তাদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

গত ৮ মার্চ থেকে সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৪ জন এবং মোট মৃত্যু ২৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৯৪ জন। এই রোগ কমিউনিটি পর্যায় থেকে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

করোনার সংক্রমণের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত হয়ে গেছে, আগামী ১৫ থেকে ২৩ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

শিক্ষাপ্রতিষ্ঠানের এই ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলেও তা ঈদের সঙ্গে যুক্ত হবে বলে কর্মকর্তারা বলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ