• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলসহ করোনায় আক্রান্ত ২

মানিকগঞ্জ, ১১ এপ্রিল ।। জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় শিবালয়ের উথলী ইউনিয়নের তিনটি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের বীর বাসাইল গ্রামের ওই পুলিশ সদস্য গোপালগঞ্জের মোকসুদপুর থানায় কর্মরত ছিলেন। সেখানে তিনি জ্বর-কাশিতে আক্রান্ত হলে ৪/৫ দিন আগে বাড়িতে চলে আসেন। এরপর গ্রাসবাসী বিষয়টি প্রশাসনকে জানায়।

পরে তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে করেনা শনাক্ত হয়। রাত ১০টার দিকে রিপোর্ট হাতে পাওয়ার পর শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উথলী ইউনিয়নের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করেন। এর আগে শুক্রবার দুপুরে ওই পুলিশ কনস্টেবলকে সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়।

এদিকে হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের এক প্রেস ব্যবসায়ীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। দুইদিন আগে ঢাকার কোরাণীগঞ্জ থেকে নিজ গ্রামে ফিরেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ