• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কাঁচা বাজার এখন স্টেডিয়াম মাঠে

বিপিএম জয়, কিশোরগঞ্জ ।। সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ শনিবার (১১ এপ্রিল) থেকে নীলফামারীর কিশোরগঞ্জের কাঁচা বাজার বসছে স্টেডিয়াম মাঠে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে এ উদ্যোগ নিয়েছে।

সূত্রমতে, কিশোরগঞ্জে প্রশাসনিক তৎপরতার মাঝেও সামাজিক দূরত্ব বজায় রাখছে না সাধারণ মানুষ। লোকজন গাদাগাদি দাড়িয়ে বাজার খরচ করছে।  তারা বুঝতেই চাচ্ছে না তারা তাদের নিজের, বাড়ির লোকজনের, গ্রাম পাড়া ও প্রতিবেশীদের জন্য কতটুকু ঝুকিপূর্ণ। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার স্থানীয় স্টেডিয়াম মাঠে বসছে।

সকাল ৭ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ বাজার চলবে। এ সময়ের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়- বিক্রয়  করতে হবে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত বাজারটি স্টেডিয়াম মাঠেই থাকবে। এদিকে বড়ভিটা ইউনিয়নের প্রধান কাঁচা বাজার পার্শ্ববতী বড়ভিটা স্কুল এন্ড কলেজ মাঠে, মাগুড়া প্রধান কাঁচা বাজারটি মাগুড়া হাইস্কুল মাঠে ও চাঁদখানা প্রধান কাঁচা বাজারটি পার্শ্ববর্তী স্কুল মাঠে বসছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সিসি নিউজকে জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে অস্থায়ী ভিত্তিতে হাট-বাজারগুলো খোলা মাঠে বসানো হয়েছে।  এতে ব‌্যবসায়ীদের ব‌্যবসা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে যা সহযোগিতা দরকার পুলিশ প্রশাসন তাই করবে। তিনি ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সামাজিক দুরত্ব সর্বদা বজায় রাখতে অনুরোধ জানান।

এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে সচেতন মহল সময়োপযোগী সিদ্ধান্ত বলে প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ