• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে অসহায় ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ

নাজমুল হক নাহিদ, নওগাঁ।। নওগাঁর আত্রাইয়ে ব্যক্তি উদ্যোগে করোনাভাইরাস পীড়িত অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সারাবিশ্ব আজ করোনা আতঙ্কে আতঙ্কিত। দিন দিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে ঘরে থাকার জন্য। তাই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো আজ কর্মহীন। সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তশালীরা ও বিভিন্ন সংগঠন আজ এগিয়ে এসেছে মানবতার সেবায়।

তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে উপজেলার শাহাগোলা ইউনিয়ন দলীয় কার্যালয়ের সামনে শাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ এর উদ্যোগে ৩ শতাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস ছালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গফুর খাঁন, সাংগঠনিক সম্পাদক সুনির্মল ঘোষ, প্রচার সম্পাদক আমিনুর রহমান রবিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ বিষয়ক সম্পাদক নিশারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠন কুমার, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ