• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ২৫ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক

জয়পুরহাট, ১২ এপ্রিল ।। জয়পুরহাটে আবারো সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ২৫বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে ক্ষেতলাল উপজেলার নিমতলি গ্রামের একটি বাড়িতে অবৈধ ভাবে মজুত রাখা ২৫ বস্তা সরকারি চাল জব্দ করা সহ তাদের করা হয়।

আটক তোতা মিয়া ক্ষেতলাল উপজেলার নজিরপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেনের ছেলে ও আব্দুল মজিদ একই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সিদ্দিকুর রহমান জানান, আটককৃতরা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।

নিমতলি গ্রামের একটি বাড়িতে তারা অবৈধ ভাবে মজুত রেখে চালগুলো বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০টাকা কেজি দরের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির অবৈধ ২৫বস্তা চাল জব্দসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ নিয়ে গেল এক সপ্তাহে র‌্যাব সদস্যরা প্রথমে ৭ বস্তা ও পরে সাড়ে ২৫ মেট্রিক টন , সদর থানা পুলিশ ১০২ বস্তা ও ক্ষেতলাল থানা পুলিশ এর আগে আরো ১৩ বস্তা চাল সহ চাল চক্রের কয়েক জন সদস্যকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ