• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিলেন ২৪ তরুণ আলেম

ফরিদপুর, ১৩ এপ্রিল ।। ফরিদপুরে করোনায় মৃতদের দাফন-কাফনে অংশ নেয়ার জন্য ২৪ জন তরুণ আলেমের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কওমি মাদ্রাসার এসব তরুণ আলেম স্বেচ্ছায় এই টিম গঠন করেছেন। ফরিদপুরের পুলিশ সুপার সোমবার এই টিমের অনুমোদন দেন।

এই টিমের আহ্বায়ক মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী। অন্যরা হলেন- হাফেজ মাওলানা আবু নাসির, হাফেজ মাওলানা খবির উদ্দিন, মাওলানা শেহাবউদ্দিন, মাওলানা আবুল আহাদ সিদ্দিকী, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান তরুণ আলেমদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যেক থানায় এ কাজের জন্য পাঁচজন পুলিশ সদস্যকে নিয়ে বিশেষ টিম রয়েছে। তাদের সাথে এই টিম কাজ করবেন।

এই দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী বলেন, নবি (সা.) কোন উম্মত যাতে মৃত্যুর পর শরিয়ত সম্মতভাবে দাফন-কাফনের হক হতে বঞ্চিত না হন- সেজন্য আমাদের এই টিম গঠন করা হয়েছে। আমরা করোনায় আক্রান্তদের গোসল, জানাজা ও দাফনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ