• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী লকডাউন

সিসি নিউজ, ১৪ এপ্রিল ।। করোনার সংক্রমন রোধে এবার লকডাউন করা হলো উত্তরের জেলা নীলফামারী। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৯ এপ্রিল রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও লকডাউনের ঘোষণা দেয়া হয়নি। সেই গণবিজ্ঞপ্তির আলোকে লকডাউন ঘোষণা করে আজ মাইকে প্রচার করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার অভ্যন্তরে সকল যানবাহন, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা লক ডাউনের আওতামুক্ত থাকবে।
এছাড়া নিত্য প্রয়োজনীয় দোকান, কৃষিপন্য ও যন্ত্রপাতির দোকান সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখতে পারবে। তবে ঔষধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষনিক খোলা থাকবে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল জেলার কিশোরগঞ্জ, সৈয়দপুর, ডিমলা ও জলঢাকা উপজেলায় একজন করে চারজনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে।
তবে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সিসি নিউজকে জানান, গত ৯ এপ্রিল থেকে জেলা লকডাউন করা হয়েছে। তবে মানুষ যাতে আতঙ্কিত না নয় সেজন্য সেদিন ঘোষণা দেয়া হয়নি। তবে লকডাউনের যা প্রক্রিয়া সেদিন থেকে সব নির্দেশনা পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ