নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে সরকারী আদেশ অমান্য করায় ‘সানিটা টাইলস লিমিটেড’ এর ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিনা আকতার।
এতে নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আলী উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার বলেন, প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারী আদেশ থাকলেও ফ্যাক্টরী থেকে মালামাল বের করা হচ্ছিল এমন সত্যতার ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফয়জুল হাসান। প্রসঙ্গত জেলা শহরের নিউ বাবুপাড়া এলাকার বাসিন্দা সানিটা সিরামিকস এর স্বত্বাধিকারী মোজাহিদুল ইসলাম ফারুকের আরেকটি প্রতিষ্ঠান এটি।