পঞ্চগড়, ১৭ এপ্রিল ।। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে পঞ্চগড় জেলাকেও অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধায় পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন এ ঘোষণা দেন।
তিনি বলেন, শনিবার সকাল ১০টা থেকে জেলায় লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।