• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভুক্ত কুকুরদের খিচুরী খাওয়ালেন মেয়র দেওয়ান কামাল

সিসি নিউজ, ১৮ এপ্রিল ।। মানুষের পাশাপাশি ক্ষুধা যন্ত্রণা শুরু হয়েছে প্রাণীদের মধ্যেও। বিশেষ করে জেলা শহরের আনাচে কানাচে কুকুরগুলো যেন চুপসে গেছে গেল কয়েক দিন থেকে ঠিকমত খাদ্য না পাওয়ায়। হোটেল রেস্তোরাগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে তাদের।
এখন আর হোটেলের সামনে তেমন ভীড় চোখে পড়ে না। বিভিন্ন মোড়ে শুয়ে পড়ে দিন যেন যাচ্ছে যেন তাদের। ঠিক এমন সময় অভুক্ত প্রাণীদের পাশে এগিয়ে এসেছেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
শুক্রবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থান নেয়া কুকুরদের দিয়েছেন খাদ্য। এরমধ্যে ছিলো খিচুরী। কয়েক দিন পর খাদ্য পেয়ে অনেকটা সজীবতা ফিরে পায় তারা। দেখা গেছে খাবার নিয়ে কাড়াকাড়ির প্রতিযোগীতাও।
টুপামারী ইউনিয়নের রামগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মাসুম ফকির জানান, মানুষ যেমন খাদ্য সংকটে রয়েছে ঠিক কুকুরগুলোরও অবস্থা একই রকম।
ঠিকমত খেতে না পারায় তাদের শরীরে ছাপ পড়েছে। অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে মেয়র মহোদয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা বিরল। ক্ষুধার জ্বালা সবাই অনুধাবন করতে পারে না, যেটি করেছেন তিনি।
বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, শহরের কুকুরগুলোর জন্য বিশেষ ব্যবস্থায় রান্না করা হয় এই খিচুরী। কারণ তারা তো আর কথা বলতে পারে না।
মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন জন চেষ্টা করছি কিন্তু এসব প্রাণীদের খবর রাখার মত তেমন লোকজন পাওয়া যায়না। তিনি বলেন, দুই তিন দিন পর পর এসব কুকুরদের জন্য খিচুরী রান্না করে খাওয়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ