• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমার ও ডিমলায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খাদ্য সহায়তা প্রদান

নীলফামারী, ১৮ এপ্রিল।। নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি কর্মহীন হয়ে পড়া পাঁচ শত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। শনিবার সকাল হতে দিনব্যপি সাতটি ইউনিয়নে তিনি খাদ্য সহায়তা বিতরন করেন। জোড়াবাড়ি ইউনিয়নের লকডাউন থাকা কলোনী পাড়া এলাকায় সকালে সুমি খাদ্য সহায়তা বিতরন শুরু করেন। এরপর কেতকীবাড়ি, গোমনাতি, ডিমলা উপজেলার গয়াবাড়ি, টেপামারি, খালিশাচাপানি ও বালাপাড়া ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরন করা হয়। গরিব কর্মহীন মানুষরা খাদ্য সহায়তা পেয়ে সুমির উন্নতি কামনা করেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি জানান, আমি ব্যক্তিগত অর্থায়নে আজ সাতটি ইউনিয়নে পাঁচ শত জনকে খাদ্য সহায়তা দিয়েছি। গতকাল পাঁচ শত জনকে দিয়েছি, আগামীকাল আরো পাঁচ শত জনকে দিবো। আগামী সপ্তাহে আরো ১৫ শত জনকে সহায়তা দিবো। এভাবো মোট চার হাজার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিবো। তিনি সমাজের বিত্তবান মানুষকে কর্মহীন মানুষের পাশ্বে থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ