• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটূক্তি, যুবক আটক

পঞ্চগড়, ১৮ এপ্রিল ।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটূক্তি করায় রায়হান হুদা অমিত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার মিঠাপুকুর এলাকা তার বাসা থেকে তাকে আটক করা হয়।

গত শুক্রবার করোনাভাইরাস ঠেকাতে লকডাউন না মেনে মুসল্লিরা নামাজ পড়ায় তাদেরকে চোর আখ্যায়িত করা দরকার বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়।

পরবর্তিতে বিভিন্ন কমেন্টের জবাবে সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) সম্পর্কে অশ্লিল মন্তব্য করে। তার এই পোস্টটি ভাইরাল হলে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটূক্তি করার অপরাধে ফেসবুকে তাকে গ্রেফতার করে বিচারের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক অমিত ভজনপুর ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এম এন নূরুল হুদার ছেলে।

সে রংপুর কারমাইকেল কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে তার পোস্টটি ফেসবুকে পাওয়া যাচ্ছেনা। অভিযোগ উঠেছে এর আগেও ইসলাম ধর্ম নিয়ে সে বিভিন্ন রকম ব্যাঙ্গাত্মক পোস্ট দিত। এ নিয়ে তার বন্ধুরাও তাকে সাবধান করেছিলো।

অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লিল ভাষায় কটূক্তি করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা প্রক্রিয়া সম্পাদন হলে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ