• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনুরোধ করছি যেখানে আছেন সেখানে থাকুন: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৮ এপ্রিল ।। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের জনগণকে যার যার অবস্থানে থাকতে ফের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সংসদের বিশেষ অধিবেশনের ভাষণে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষ থেকে মানুষের দূরত্ব মেনে চলা আবশ্যক বলে উল্লেখ করেন তিনি।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারপরও মানুষ সামাজিক দূরত্ব মেনে চলতে চায় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলেন, মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছে না। করোনা আক্রান্ত ব্যক্তি শিবচর থেকে জাহাজে টুঙ্গিপাড়া চলে আসছেন। এতে করোনা টুঙ্গিপাড়ায় ছড়িয়ে পড়ছে। নারায়ণগঞ্জ থেকে অনেক দূর বরগুনায় চলে যাচ্ছে।

তিনি বলেন, করোনো মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। মুখের মাধ্যমে তা ছড়ায়। সে জন্য সবাইকে দূরত্ব মেনে চলতে হবে। কিন্তু কেউ দূরত্ব মেনে চলতে চায় না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করছে। তারপরও এখানে-সেখানে জমায়াতে, আড্ডার ঘটনা ঘটছে।

তিনি করোনাভাইরাসের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

মহামারি নভেল করোনাভাইরাস মোকাবেলায় সারা দেশে অচলাবস্থার মধ্যে সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ শুরু হয় জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। শনিবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ