• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর থানার সেই পুলিশ কর্মকর্তা পেলেন পিপিই

সিসি নিউজ, ১৯ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিককে পিপিই দিলেন সৈয়দপুরের যমুনা ব্রেড-এর মালিক সুমিত কুমার আগরওয়ালা। শনিবার রাত ১০টার দিকে সৈয়দপুর থানায় এসে ওই কর্মকর্তার জন‌্য উপহার স্বরুপ পিপিই প‌্যাকেটটি গ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।

যমুনা ব্রেড-এর মালিক সুমিত কুমার আগরওয়ালা বলেন, সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ পোর্টালের মাধ‌্যমে জানতে পারি পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকের সেই আবেগঘন স্ট‌্যাটাসের কথা। দেশের এই ক্রান্তিলগ্নে সত‌্যিই পুলিশের ভূমিকা অতুলনীয়।

উল্লেখ‌্য যে, “পিপি নাই কিন্তু ডিউটি আছে কোন মতে একটা রেইন কোট দিয়া জনগনের সেবা সহ জীবন বাঁচা চেষ্টা” গত শুক্রবার (১৭ এপ্রিল) নিজের টাইম লাইনে এমন স্ট‌্যাটাস দিয়ে অন্তরের কথা জানান নীলফামারীর সৈয়দপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক।

তিনি আরো জানান, সৈয়দপুর উপজেলা স্বাস্থ‌্য বিভাগ শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ‌্যালয় ও কলেজকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নির্বাচিত করেছে। এখানে ১৭০ জনকে কোয়ারেন্টাইনে থাকার ব‌্যবস্থা করেছে।  শুক্রবার পরিদর্শন করতে গিয়ে তাঁর মনের মধ‌্যে একটা অজানা অশনি সংকেত নাড়া দিয়েছে। বিদ‌্যালয়ের কক্ষগুলো ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কোন হতভাগ‌্যদের কপালে জুটবে এখানে থাকার ব‌্যবস্থা।  বাসায় ফিরে নিজের টাইম লাইনে লিখেন ওই স্ট‌্যাটাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ