• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে দুটি খাদ‌্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন

সিসি নিউজ, ১৯ এপ্রিল। নীলফামারীর ডোমার উপজেলার দু’টি খাদ্য গুদামে কৃষকদের কাছ হতে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর আড়াই টার দিকে এক নং খাদ্য গুদাম চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কৃষক রেজাউল করিম ও হরিণচড়া ইউনিয়নের কৃষক সিদ্দিক ইসলামের নিকট মোট দুই টন গম ক্রয় করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগ সম্পাদক মো: ময়নুল হক মনু, ডোমার খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর রহমান, চিলাহাটি খাদ্য গুদাম কর্মকর্তা নিত্যনন্দ রায়, খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আরেফিন প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবারে উপজেলার দু’টি খাদ্য গুদামে ২৮ টাকা দরে কৃষকদের কাছ হতে ২১১ মেট্রিক টন গম ক্রয় করা হবে। প্রতিজন কৃষক এক টন করে ২১১ জন কৃষকের নিকট হতে গম ক্রয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ