• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় হাসপাতাল থেকে করোনা রোগী নিখোঁজ

বগুড়া, ২০ এপ্রিল ।। বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে নিখোঁজকরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন পোশাক কারখানার এক নারী শ্রমিককে উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিখোঁজ ওই করোনা রোগী উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের বাসিন্দা। তার বয়স অনুমানিক ৪০ বছর।

জানা গেছে, পালিয়ে যাওয়া মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরীরত । তিনি এক সপ্তাহ আগে নিত্তিপোতা গ্রামে স্বামীর বাড়িতে আসেন। বাড়িতে ফেরার পর তার জ্বর, সর্দি-কাশি ও মাথাব্যথা শুরু হয়। এ অবস্থায় শ্বশুর বাড়ির স্বজনেরা তাকে শনিবার রাতে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওই রোগীর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করার জন্য রবিবার দুপুরের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে যান ল্যাব টেকনোলোজিষ্ট এনামুল হক। কিন্তু তাকে মহিলা ওয়ার্ডে পাওয়া যায়নি। তার বিছানা ফাঁকা পড়ে আছে। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হাছিব এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা উপসর্গ নিয়ে পালিয়ে যাওয়া রোগীর অনুসন্ধান করতে পুলিশের সহযোগীতা চাওয়া হয়েছে। কিন্তু থানা পুলিশ পালানো রোগীর সন্ধান করতে পারেনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এক পত্রের মাধ্যমে এই ঘটনাটি আমাকে জানিয়েছেন। পালিয়ে যাওয়া রোগীর তথ্য ও ঠিকানা অনুযায়ী তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে তার খোঁজ-খবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ