• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকায় কোয়ারেন্টিনে থাকা ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু

ঢাকা, ২০ এপ্রিল ।। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঢাকার রাজারবাগে কোয়ারেন্টিনে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন। রোববার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ট্রাফিক পুলিশের এই কনস্টেবলকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার সকালে তার মৃত্যু ঘটে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার জয়দেব চৌধুরী গণমাধ্যমকে জানান, ওই কনস্টেবল অসুস্থ অবস্থায় পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল। মৃত্যুর পর নমুনা ফের আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল আসার পর সে অনুযায়ী দাফনের ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সদস্যের লাশ এখন হিমঘরে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ জানান, এই কনস্টেবলের শারীরিক বেশ কিছু জটিলতা ছিল।

পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জ্বর-কাশি হওয়ায় গত ১৫ এপ্রিল থেকে কোয়ারেন্টিনে ছিলেন এই কনস্টেবল। তখন পরীক্ষায় তার করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ