• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পুলিশের সহায়তায় কৃষি শ্রমিকের দল গেলেন টাঙ্গাইলে

সিসি নিউজ, ২০ এপ্রিল ।। সৈয়দপুর থানা পুলিশের উদ‌্যোগে ২২ জন ধান কাটার জন‌্য কৃষি শ্রমিককে টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আজ সোমবার রাতে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি বাস যোগে তাদেরকে টাঙ্গাইলে পাঠানো হয়। পুলিশ এসব শ্রমিকদের শারিরীক পরীক্ষাসহ বিভিন্ন তথ‌্য যাচাই-বাছাই শেষে চুড়ান্ত তালিকা করেছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল প্রতিটি শ্রমিককে একটি করে মাক্স প্রদান করেন। তিনি এ সময় গনমাধ‌্যম কর্মীদের বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে এক স্থানের মানুষ অন‌্য স্থানে যেতে পারছে না। ফলে দেশের যেসব অঞ্চলে ধান কাটার মৌসু্ম শুরু হয়েছে তারা শ্রমিক সংকটে পড়েছে। তাছাড়া উত্তরাঞ্চলে ধান পাকতে আরো এক মাসের সময় লাগবে। তাই শ্রমিক সংকট নিরসনে এ উদ‌্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, সৈয়দপুরে যেসব কৃষি শ্রমিক কর্মহীন হয়ে বসে আছেন এবং ধান কাটতে দেশের ওইসব অঞ্চলে যেতে চান, তারা সৈয়দপুর থানায় এসে যোগাযোগ করতে পারেন। আমরা তাদের সেসব অঞ্চলে যাওয়ার ব‌্যবস্থা করে দিবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষি শ্রমিকরা বেকার হয়ে বসে না থেকে স্ব স্ব থানা পুলিশের মাধ‌্যমে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ