• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে করোনার কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৪০ আড়ৎদার

সিসি নিউজ, ২১ এপ্রিল ।। করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সৈয়দপুর শহরের বাজারগুলো বিভিন্ন মাঠে নেয়া হয়েছে। তেমনি পৌর সবজি আড়ৎ নেয়া হয়েছে শহরের বাইপাস মহাসড়কের পাশে পৌরসভার নির্দিষ্ট স্থানে। কিন্তু জায়গা সংকট, শহর থেকে দূরে ও জনসমাগম অধিক হওয়ায় ৪০ আড়ৎদার বাইপাস সংলগ্ন আড়তে ব‌্যবসা না করায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

খুচরা বাজারের ব‌্যবসায়ীরা জানান, বাইপাস সড়ক থেকে মালামাল ক্রয় করে আনতে ভ‌্যান ভাড়া অনেক টাকা দিতে হয়। ভোক্তাদের কাছ থেকে ওই টাকা তুলতে গিয়ে সবজির খুচরা দাম বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া ঝড়-বৃষ্টিতে ভিজে ভিজে মালামাল ক্রয় করতে নানা সমস‌্যা হচ্ছে। এ ছাড়াও মালামাল চুরির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।

একজন হোটেল ব‌্যবসায়ী জানান, আমাদের পাইকারী দরে বাজার করতে হয়। পৌর সবজি আড়ত শহরের ভেতরে হওয়ায় অল্প সময়ের মধ‌্যে কেনাকাটা সম্ভব হয়। কিন্তু প্রায় তিন কিলোমিটার দূরে ওই আড়ত থেকে কিভাবে কেনাকাটা করবো। কিছু বাজার ছাড়া পড়লে আবার ওই আড়তে যাওয়া-আসা সময় সাপেক্ষ ব‌্যাপার।

পুরাতন বাবু পাড়ার গৃহবধু আকলিমা আক্তার জানান, আমি সাপ্তাহিক বাজার করি আড়ৎ থেকে। কিন্তু আমি মহিলা মানুষ বাইপাস সড়কে গিয়ে কিভাবে বাজার করবো। এমন সমস‌্যার কথা বললেন উপজেলা পরিষদ এলাকার একটি মেসের মালিক। তিনি বলেন, ছাত্র কর্তৃক পরিচালিত হোস্টেলগুলোর কথা একবার ভাবেন?

পৌর সবজি আড়তের আড়ৎদার কবিরুল ইসলাম জানান, আমাদের জন‌্য সেখানে কোন জায়গা বরাদ্দ নেই। তাছাড়া বেচাকেনার পর অবশিষ্ট মালামালের নিরাপত্তাও সেখানে নেই। শহর থেকে দূরে হওয়ায় ব‌্যাংকের লেনদেন কষ্টকর হবে। তাই আমরা আড়ৎদাররা সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে এখানে ব‌্যবসা বন্ধ রেখেছি।

পৌর সবজি আড়ৎদার সমিতির সাধারন সম্পাদক মকসুদ আলম গোল্ডেন জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে সব ধরনের চেষ্টা এখানে করা হয়েছিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের নির্দেশ মেনে নিয়েছি। রেলওয়ে কাঁচা বাজারের আড়ৎদারী এখনও চালু রয়েছে। তাই সৈয়দপুর পৌর সবজি বাজারে এবং বাইপাসে উভয় স্থানে আড়ৎ চালু রাখার জন‌্য সকল আড়ৎদারের পক্ষ থেকে তিনি উপজেলা ও পৌরসভা প্রশাসনের কাছে অনুরোধ জানান।

এ প্রসঙ্গে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে যেখানে বাজারগুলো বসানো হয়েছে সেখানেই অবস্থান করবে। পরবর্তীতে সময় আবার আমরা সিদ্ধান্ত নিয়ে কি করতে হয়, কোনটা সুন্দর হয়- সেই কাজটুকু আমরা করবো।

ভিডিও দেখতে ক্লিক করুন:

https://youtu.be/Av_M3LUA968


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ