• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে র‌্যাবের সাথে গোলাগুলিতে মাদক কারবারী নিহত

জয়পুরহাট, ২২ এপ্রিল ।। জয়পুরহাটে র‌্যাবের সাথে গোলাগুলিতে আজ ভোরে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। নিহত মাদক ব্যবসায়ী একরামুল হোসেন ওরফে আরিফ পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আঃ আজিজ এর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল রাত আনুমানিক ৩টার সময় সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামের শ্মশান ঘাট এলাকায় বিশেষ মাদক উদ্ধার অভিযান চালায়, এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। এসময় উভয়ের গুলিতে মাদকব্যবসায়ী আরিফ ও দুই র‌্যাব সদস্য আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয় এসময় দায়িত্বরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করে।

নিহত আরিফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে থানায় ১৭/১৮টি মামলা রয়েছে বলেও জানান ক্যাম্প অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ