• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেসির তুলনায় রোনাল্ডো বেস্ট: পেলে

messiখেলাধুলা ডেস্ক: আর্জেন্টাইন ও বার্সেলোনা তারকা লিয়নেল মেসির তুলনায় এই মূহুর্তে পর্তুগীজ ও রিয়াল মাদ্রিদ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ভাল খেলোয়াড় হিসেবে মন্তব্য করেছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তী পেলে।

সিংহুয়া বার্তা সংস্থা সূত্র মতে জানা গেছে, ১৯৫৮ থেকে ১৯৭০ সালের মধ্যে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে মনে করেন গত দুই মৌসুমেই রোনাল্ডো প্রমাণ করেছেন কেন তিনি মেসির থেকে সেরা।

পেলে বলেছেন, ‘গত পাঁচ বছর মেসি ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছে। কিন্তু গত দুই বছর এবং চলতি বছর তার বেশ কিছু সমস্যা হয়েছে। সে প্রায়ই ইনজুরিতে ভুগেছে। এবারের মৌসুমে তো সে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে ছিল। অন্যদিকে গত দুই/তিন বছরে রোনাল্ডো নিজেকে এগিয়ে নিয়েছে এবং ইউরোপের সেরা হিসেবে পুণরায় নিজেকে প্রমাণ করেছে। আমি মনে করি এই মূহুর্তে নি:সন্দেহে রোনাল্ডোই বিশ্বের সেরা খেলোয়াড়।’

চলতি বছরের শুরুতেই মেসির চার বছরের শ্রেষ্ঠত্ব ক্ষুন্ন করে রোনাল্ডো দ্বিতীয়বারের মত ফিফা ব্যালন ডি’অর পুরস্কার অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ