• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বে করোনা অনেকদিন থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ এপ্রিল ।। বিশ্বে আরো অনেকদিন থাকবে প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯, এই সতর্কবার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এ মহামারি মোকাবিলায় অনেক দেশ এখনো প্রাথমিক পর্যায়ে আছে জানালো তারা।

ডাব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, কিছু দেশ নতুন করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে ভাবলেও আবারো সেখানে সংক্রমণ শুরু হয়েছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি নিতে গত ৩০ জানুয়ারি বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করাটা যথোপযুক্ত ছিল বললেন জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান।

জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তেদ্রোস বলেছেন, ‘পশ্চিম ইউরোপের বেশির ভাগ অঞ্চলের মহামারি স্থিতিশীল কিংবা কমতে শুরু করেছে। সংখ্যাটা নিচের দিকে হলেও আফ্রিকা, সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের অবস্থা দুশ্চিন্তাজনক।’

দেশগুলোকে সতর্ক করে দিলেন ডাব্লিউএইচও প্রধান, ‘বেশির ভাগ দেশই মহামারির প্রাথমিক পর্যায়ে আছে। আর মহামারির শুরুতে যারা আক্রান্ত ছিল তারা এখন আবার নতুন করে সংক্রমিত হচ্ছে। কোনো ভুল করবেন না, আমাদের এখনো অনেক পথ বাকি। এই ভাইরাস আমাদের সঙ্গে অনেকদিন থাকবে।’

গত ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়া ভাইরাস বিশ্বজুড়ে ২৬ লাখ মানুষকে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজারের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ