• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দিবে চুয়েট শিক্ষক সমিতি

সিসি ডেস্ক, ২৫ এপ্রিল ।। মহামারি করোনাভাইরাসে সারাবিশ্ব আজ স্তিমিত। ক্ষুধা পীড়িত আমাদের দেশের নিম্ন আয়ের মানুষগুলো। দেশের এই সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের পেশাগত সংগঠন ‘চুয়েট শিক্ষক সমিতি’।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক ও সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে চুয়েট সংশ্লিষ্ট পরিবার এবং শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের চুয়েটের সম্মানিত শিক্ষকবৃন্দ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই কাজের অংশ হিসেবে, শিক্ষক সমাজ চুয়েটে বর্তমানে অধ্যয়নরত (২০১৫-২০১৯ ব্যাচ) শিক্ষার্থীর মাঝে যদি কেউ আর্থিক সমস্যার কারণে কষ্টে দিনযাপন করে থাকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক।

আজকের এই শিক্ষার্থীগণ আগামী দিনে প্রকৌশলী হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। আজকে আমাদের এই সাহায্য যদি তাদের উপকারে আসে তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে বলে মনে করবো। সেই লক্ষে আগ্রহী শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নোক্ত ইমেইলে cuetta.help@gmail.com প্রেরণের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষকদের এক দিনের বেতন বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে চুয়েট শিক্ষক সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ